1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দীঘিনালায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১০:৪৫|

দীঘিনালায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 94 Time View
দীঘিনালায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দীঘিনালায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিতে উপজেলা ছাত্র দল, যুব দল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল অংশ নে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে দীঘিনালা কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে কলেজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা (রিংকু)। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক বেদারুল ইসলাম এবং দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে সংসদে দেখতে চান তারা। গত ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা নির্যাতন, গুম ও হামলার শিকার হলেও দমে যায়নি। তাই আগামী নির্বাচনে কোনো ষড়যন্ত্র মানা হবে না। বক্তারা বিশ্বাস প্রকাশ করেন যে, জনগণের ভোটে বিএনপিই হবে বিজয়ী দল।

তারা আরও বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork