1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:২০|

পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 87 Time View
পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে ৪৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। “খেলাধুলা শুধু আনন্দ নয়, এটি এক জাতির মানসিক ও শারীরিক বিকাশের অন্যতম হাতিয়ার”— এমন বার্তা নিয়েই নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হলো এক অনন্য ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

রোববার পলাশ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার পিডিবি স্কুল ও রাবাণ উচ্চ বিদ্যালয় মাঠে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ উদ্যোগে পৃষ্ঠপোষকতা করেন নিওম প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও মানবিক উদ্যোক্তা আলহাজ্ব মাহবুব আলম প্রিন্স।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাকীন মাশরুর খান। সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব সভাপতি হাজী জাহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন পলাশ উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নূরে আলম রনি।

প্রধান অতিথি রাকীন মাশরুর খান বলেন, এ রকম আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। ক্রীড়া মানুষের সুস্থ শারীরিক ও মানসিক গঠন ছাড়াও একটি সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে আলহাজ্ব মাহবুব আলম প্রিন্স বলেন, তরুণদের মাদক, অপসংস্কৃতি ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই এই উদ্যোগকে আমি মানবিক দায়িত্ব হিসেবেই দেখছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, কার্যকরী সদস্য আসাদুল্লাহ মনা, ১, ২ ও ৩নং মহিলা কাউন্সিলর শাহানাজ পারভীন, উপজেলা শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, সিবিএ সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork