1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ডিমলায় ছাত্রের উপর বর্বরোচিত হামলায় নীলফামারী জেলা ছাত্রশিবিরের বিবৃতি - dailydeshkantha
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:০৬|
শিরোনামঃ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ছেড়ে দিতে চেয়েছিলেন ইন্ডাস্ট্রি, হাতে এলো অস্কারের ট্রফি বগুড়ায় ঈদের আগে সওজের সড়ক সংস্কারে জনভোগান্তি সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

ডিমলায় ছাত্রের উপর বর্বরোচিত হামলায় নীলফামারী জেলা ছাত্রশিবিরের বিবৃতি

জহুরুল ইসলাম
  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,
  • 192 Time View

জহুরুল ইসলাম নীলফামারী প্রতিনিধি : ​ডিমলায় জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আল আমিনের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখা।
আজ ৩০ নভেম্বর (রবিবার) এক যৌথ বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি তাজমুল হাসান সাগর এবং জেলা সেক্রেটারি রেজাউল করিম এ নিন্দা ও দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে এক ন্যাক্কারজনক ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঐ স্কুলের দশম শ্রেণির ছাত্র আল আমিন ইসলাম একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির ছাত্র নাসিম হোসেনের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়।

ঘটনার বিবরণ তুলে ধরে তারা বলেন, বার্ষিক পরীক্ষা শুরুর ৩০-৪০ মিনিট আগে তৃতীয় তলার শ্রেণিকক্ষে ব্রেঞ্চে বসা নিয়ে তর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে হামলাকারী নাসিম আল আমিনকে প্রকাশ্যে হুমকি দিয়ে নিচে নেমে যায়। কিছুক্ষণ পর সে পুনরায় তৃতীয় তলায় এসে পকেট থেকে ধারালো ছুরি বের করে উপস্থিত শিক্ষার্থীদের তাড়া করতে থাকে। আল আমিন শ্রেণিকক্ষের এক কোণে লুকিয়ে পড়লে নাসিম অতর্কিতভাবে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।
পরে কিছু শিক্ষার্থী তাদের ব্যাগ ব্যবহার করে নাসিমকে আটক করে স্কুল অফিসে নিয়ে আসে।

আহত আল আমিনকে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে তার আশঙ্কাজনক অবস্থার কারণে দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) রেফার করেন। সেখানে চিকিৎসকরা জানান—তার ফুসফুস ছিদ্র হয়েছে, গত রাতে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে আইসিইউতে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন আছেন।

বিবৃতিতে আরও বলা হয়, অফিসে আটক থাকা অবস্থায় নাসিমকে ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাব্বি ও সেলিম ইসলাম বাইরে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতারের উদ্যোগ দেখা যায়নি।
শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক। এটি শিক্ষার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা শিক্ষক, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু এ ঘটনায় তাদের চরম অবহেলা ও দায়িত্বহীনতা প্রকাশ পেয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সঙ্গে আহত ছাত্র আল আমিন ইসলামের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork