1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:০৮|

ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫,
  • 164 Time View

নীলফামারী প্রতিনিধি: আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে নীলফামারীর ডিমলায় বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে, উপজেলা প্রশাসন ডিমলার আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান।

আলোচনা সভায় বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান বলেন, বিদেশে যাওয়ার আগে সঠিক তথ্য জানা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। এতে প্রতারণার ঝুঁকি কমবে এবং প্রবাসীরা নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পাবেন। তিনি আরও বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে, যা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, টিটিসি ইন্সপেক্টর মো. আহাদ আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাস ফেরত ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আলোচনা সভায় প্রবাসীদের বিভিন্ন ভোগান্তি, করণীয় এবং সুযোগ-সুবিধাসহ নানা বিষয় স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় উঠে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork