1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জাল' জব্দ ও পুড়িয়ে ধ্বংস - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:০৭|

নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জাল’ জব্দ ও পুড়িয়ে ধ্বংস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫,
  • 177 Time View

​মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলার বিশা ইউনিয়নের উদয়পুর স্লুইচগেট ও ক্ষুদ্র বিশা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুটি অবৈধ ‘কচ জাল’ উচ্ছেদ ও পুড়িয়ে ধ্বংস করা হয়।

​অভিযানটি পরিচালনা করেন আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিক। ​অভিযান শেষে তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সরকার নিষিদ্ধ জালের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই কচ জালগুলো মাছের বংশবিস্তারে চরম বাধা সৃষ্টি করে। জনস্বার্থে এবং মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই নদী বা বিলে অবৈধ জাল পেতে মাছ ধরতে দেওয়া হবে না।

​এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান। তিনি জালের ক্ষতিকর দিক উল্লেখ করে বলেন, “কচ জাল মূলত একটি মরণফাঁদ। এতে মাছের পোনা থেকে শুরু করে ডিম পর্যন্ত আটকা পড়ে বিনষ্ট হয়, যা আমাদের মৎস্য সম্পদের জন্য বিশাল হুমকি। আমরা সাধারণ জেলেদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছি।

​অভিযান চলাকালে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork