1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
কোটালীপাড়ায় ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প’র বার্ষিক উপহার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:৩২|

কোটালীপাড়ায় ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প’র বার্ষিক উপহার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫,
  • 153 Time View

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় উৎসবমুখর পরিবেশে ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (পাখরপাড় বিডি-০৩৫৪)’-এর উদ্যোগে বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে এতে এস্পঞ্জার শিশু ৩২৭ জন ও গর্ভবতী মা ১৫ জন মোট ৩৪২ জনকে উপহার বিতরন করেছে ।
১৭ (ডিসেম্বর) ২০২৫ ইং রোজ বুধবার থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলমান থাকবে উপহার বিতরন পাখরপাড় সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অসীম বৈদ্য।

উপস্থিত ছিলেন ​ স্থানীয় চার্চ কমিটির সভাপতি রেভা: বিমল রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​জনাব সাধন বল,
​জনাব সৈয়দ ইমদাদুল হক (ইন্সপেক্টর, ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ী)।
​জনাব সমর চাঁদ মৃধা (খোকন) (চেয়ারম্যান, ২নং সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ)।
​জনাব সুজন চন্দ্র দেউরি (ব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক, ভাঙ্গারহাট শাখা)।
​এছাড়াও গোপালগঞ্জ-মাদারীপুর এবিএসএস-এর সভাপতি মি: গিলবার্ট বিনিময় সরকার, মি: জেমস্ হেবল বাড়ৈ সহ -সভাপতি গোপালগঞ্জ -মাদারীপুর এবিসিএস লোকাল চার্চ কমিটি,মি: রনী বাড়ৈ, ব্যবস্থাপক, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পাখরপাড় বিডি ০৩৫৪

এবং পাখরপাড় ব্যাপ্টিস্ট চার্চের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।
​অনুষ্ঠানের মূল আকর্ষণ
​অনুষ্ঠানে প্রকল্পের আওতাভুক্ত শিশুদের মাঝে বার্ষিক উপহার সামগ্রী কম্পোটার, বালতি,মগ বিতরণ করা হয় ও প্রকল্পের থেকে অতিথিদের উপহার সামগ্রী দেওয়া হয় । প্রাক – বড়দিন ও নতুন বছরকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানটি শিশুদের জন্য আনন্দঘন এক মিলনমেলায় পরিণত হয়। বক্তারা শিশুদের উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় এ ধরনের মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং প্রকল্পের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
​পরিশেষে, পাখরপাড় সেন্টারের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork