1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুমকি উপজেলায়, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান।। - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:৪১|

দুমকি উপজেলায়, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান।।

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫,
  • 113 Time View

দুমকি, পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মোঃ ইব্রাহিম হাওলাদারের বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম এই আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান,জেলা নারী ও শিশু অধিকার ফোরাম এর সভাপতি জেসমিন জাফর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হাওলাদার,বি এনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম, সদস্য সচিব মাসুদুল আলম মৃধা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ খান, উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম এর সভাপতি হেলেনা বেগম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হাওলাদার, আংগারিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার চৌকিদার প্রমুখ। উপজেলা কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ডের নারী ও শিশু অধিকার ফোরাম এর সভাপতি আমেনা বেগম।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, বেগম জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর সুস্থতার জন্য আমরা সবাই প্রার্থনা করছি। দোয়া অনুষ্ঠানে বক্তারা পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork