1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারীতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:১০|

নীলফামারীতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬,
  • 118 Time View

আশীষ বিশ্বাস জলঢাকা নীলফামারীপ্রতিনিধি: নীলফামারীতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত হয়েছে। জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।
আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে ঘন্টাকাল ব্যাপী জেলা শহরের চৌরঙ্গী মোড়ে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. আকতারুল আলম। এতে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), শিক্ষার্থী ও বিভিন্ন বেসরকারি সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীকার করলেও এখনও আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীল। নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা নির্ধারণে নীতিগত অসঙ্গতি, সমন্বয়হীনতা এবং সুশাসনের ঘাটতি রয়েছে।

তারা আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতির ঝুঁকি কমাতে স্বচ্ছতা, জবাবদিহি ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

দিবসটি উপলক্ষ্যে জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য ৯ দফা সুপারিশসমূহ উপস্থাপন করে ইয়েস দলনেতা মো. সাখাওয়াত হোসেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য অর্জনে ক্লিন এনার্জি অপরিহার্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork