1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জলঢাকায় যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:১৭|

জলঢাকায় যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

Reporter Name
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬,
  • 113 Time View

আশীষ বিশ্বাস জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় যৌতুকের দাবিতে আদুরী বেগম (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী মোঃ ফেরদৌস পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠিয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে জলঢাকা উপজেলার ৩নং বালাগ্রাম ইউনিয়নের বালাগ্রাম দীঘলপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আদুরী বেগমের সঙ্গে চার মাস আগে ইসলামি শরিয়ত মোতাবেক মোঃ ফেরদৌসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আদুরী বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পরবর্তীতে সকাল আনুমানিক ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমের স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে খাটের ওপর শোয়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।নিহত আদুরী বেগম জলঢাকা উপজেলার বালাগ্রাম দীঘলপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি স্বামী মোঃ ফেরদৌসের স্ত্রী।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(ক)/৩০ ধারায় রুজু করা হয়েছে। মামলা নম্বর ৩৬, তারিখ ২৯ জানুয়ারি ২০২৬।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাজমুল আলম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork