1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৫৪|

নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬,
  • 207 Time View

মোঃ আব্দুস ছালাম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ৫১, নওগাঁ- ০৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান ও উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​বুধবার (২৫ ফেব্রুয়ারি-২০২৬) সকাল ১১টায় আত্রাই উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেয় উপজেলা প্রশাসন।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ৫১, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। এমপি রেজু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মেধা ও তারুণ্যের সমন্বয়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ব তুলবো। শোষণ ও বঞ্চনা পেছনে ফেলে মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আত্রাই-রাণীনগরের সেবক হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ।

​তিনি আরও যোগ করে বলেন, আগামীর আত্রাই হবে দুর্নীতিমুক্ত ও আধুনিক। উপজেলার অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে শিক্ষার মানোন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করে যাব। এবং আমরা ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ আত্রাই গড়ে তুলব ইনশাআল্লাহ। সংবর্ধনা অনুষ্ঠানে এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু উপরোক্ত এসব কথা বলেন।

​​সভাপতির সমাপনী বক্তব্যে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম বলেন, মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার প্রজ্ঞা এবং বলিষ্ঠ নেতৃত্ব আত্রাই উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করবে বলে আমরা বিশ্বাস করি। প্রশাসনের পক্ষ থেকে জনকল্যাণমূলক প্রতিটি কাজে আমরা তার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এস এম নাছির উদ্দিন,পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, ​সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, ​যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদার ও মো. নিয়মত আলী বাবু, ​সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর ও কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ খোরশেদ আলম, ​যুগ্ম-আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম লিটন প্রমুখ। ​

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork