1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রক্তে কেনা স্বাধীনতা লায়ন মোঃ গনি মিয়া বাবুল - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:৫৬|

রক্তে কেনা স্বাধীনতা লায়ন মোঃ গনি মিয়া বাবুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬,
  • 130 Time View

রক্তে কেনা স্বাধীনতা লাল সবুজের পতাকা
শহীদদের রক্ত স্রোত নয় কোন রটনা,
বিশ্বের সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনা
ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা।

ঘর ছেড়ে সব তরুণ অস্ত্র হাতে
নয় মাস জুড়ে যুদ্ধ করে,
স্বাধীনতা এসেছে রক্তের স্রোত পেরিয়ে
বিজয় নিশান ওড়ে আকাশজুড়ে।

স্বাধীনতা অন্যায়ের বিরুদ্ধে স্পর্ধিত উচ্চারণ
মানবিক মর্যাদা সাম্য সুশাসন জাগরণ,
মানবিকতার আলোয় গড়ি ন্যায়ের বাংলাদেশ
রক্তে কেনা স্বাধীনতা হোক গৌরবের আবেশ।

স্বাধীনতা শক্তি সাহস প্রেরণা
ত্যাগের মানসিকতা সদাচারণ উদারতা,
স্বাধীনতার মর্যাদা রক্ষায় শপথ করি
সবার জন্য মানবিক বাংলাদেশ গড়ি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork