কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় উৎসবমুখর পরিবেশে ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (পাখরপাড় বিডি-০৩৫৪)’-এর উদ্যোগে বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে এতে এস্পঞ্জার শিশু ৩২৭ জন ও গর্ভবতী মা ১৫ জন মোট ৩৪২ জনকে উপহার বিতরন করেছে ।
১৭ (ডিসেম্বর) ২০২৫ ইং রোজ বুধবার থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলমান থাকবে উপহার বিতরন পাখরপাড় সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অসীম বৈদ্য।
উপস্থিত ছিলেন স্থানীয় চার্চ কমিটির সভাপতি রেভা: বিমল রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব সাধন বল,
জনাব সৈয়দ ইমদাদুল হক (ইন্সপেক্টর, ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ী)।
জনাব সমর চাঁদ মৃধা (খোকন) (চেয়ারম্যান, ২নং সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ)।
জনাব সুজন চন্দ্র দেউরি (ব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক, ভাঙ্গারহাট শাখা)।
এছাড়াও গোপালগঞ্জ-মাদারীপুর এবিএসএস-এর সভাপতি মি: গিলবার্ট বিনিময় সরকার, মি: জেমস্ হেবল বাড়ৈ সহ -সভাপতি গোপালগঞ্জ -মাদারীপুর এবিসিএস লোকাল চার্চ কমিটি,মি: রনী বাড়ৈ, ব্যবস্থাপক, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পাখরপাড় বিডি ০৩৫৪
এবং পাখরপাড় ব্যাপ্টিস্ট চার্চের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ
অনুষ্ঠানে প্রকল্পের আওতাভুক্ত শিশুদের মাঝে বার্ষিক উপহার সামগ্রী কম্পোটার, বালতি,মগ বিতরণ করা হয় ও প্রকল্পের থেকে অতিথিদের উপহার সামগ্রী দেওয়া হয় । প্রাক – বড়দিন ও নতুন বছরকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানটি শিশুদের জন্য আনন্দঘন এক মিলনমেলায় পরিণত হয়। বক্তারা শিশুদের উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় এ ধরনের মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং প্রকল্পের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরিশেষে, পাখরপাড় সেন্টারের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।