1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দপ্তিয়র ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির চাউল বিতরণ - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:১০|

দপ্তিয়র ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির চাউল বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫,
  • 92 Time View
দপ্তিয়র ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির চাউল বিতরণ
দপ্তিয়র ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির চাউল বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন পরিষদে ২০২৫ ও ২০২৬ চক্রের ভিডব্লিউবি (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় অদ্য (১৪ সেপ্টেম্বর ২০২৫ ইং) জুলাই ও আগস্ট মাসের চাউল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র ও অসহায় নারীদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: তারা মিয়া, ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার নওশাদ আলম, হিসাব সহকারী মো: ফিরোজ আকন্দ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো: বাবুল হোসেন এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ।

এ সময় প্যানেল চেয়ারম্যান তারা মিয়া বলেন, বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভিজিডি কর্মসূচি দেশের হতদরিদ্র ও অসহায় পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ। সরকারের এ সহায়তা যাতে সঠিকভাবে উপকারভোগীদের হাতে পৌঁছে যায় সেদিকে ইউনিয়ন পরিষদ সর্বদা তদারকি করছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শতাধিক উপকারভোগীর মাঝে জুলাই ও আগস্ট মাসের নির্ধারিত চাউল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপকারভোগীরা চাউল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork