1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুমকিউপজেলায়, পায়রা সেতুর টোল প্লাজায় সাকুরা পরিবহনের ধাক্কায় টোলকর্মী গুরুতর আহত।। - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:০২|

দুমকিউপজেলায়, পায়রা সেতুর টোল প্লাজায় সাকুরা পরিবহনের ধাক্কায় টোলকর্মী গুরুতর আহত।।

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫,
  • 116 Time View

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় বাসের ধাক্কায় টোলকর্মী সহিদুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বাউফলগামী সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-২৩০৩) তাকে ধাক্কা দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, টোল প্লাজায় দায়িত্ব পালনকালে দাঁড়িয়ে থাকা সহিদুল ইসলামকে বাসটি ধাক্কা দিলে তিনি ছিটকে আইল্যান্ডের ওপর পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসের ড্রাইভারকে গন দোলাই দিয়ে আটক করে পুলিশে খবর দেয়।
দুমকি থানার এসআই সুমন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তিনি বলেন, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork