1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:০২|

নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

জহুরুল ইসলাম
  • Update Time : রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫,
  • 215 Time View

জহুরুল ইসলাম – নীলফামারী প্রতিনিধি 

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিদ্দিকুল আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। তফসিল ঘোষণার পর ভোট গ্রহণের নির্ধারিত সময়ের তিন সপ্তাহের আগেই নির্বাচনী গণসংযোগ ও স্লোগান দেওয়ার মাধ্যমে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়ার পর প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে কিশোরগঞ্জ বাজারে নির্বাচনী গণসংযোগ করেন জাপা প্রার্থী সিদ্দিকুল আলম। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ‘লাঙ্গল, লাঙ্গল’ স্লোগান দিতে দেখা যায়। গণসংযোগটি কিশোরগঞ্জ বাজার থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। গণসংযোগ শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এদিকে তফসিলভুক্ত নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য প্রার্থী ভোট গ্রহণের কমপক্ষে তিন সপ্তাহ আগে প্রকাশ্য সভা, মিছিল, স্লোগান কিংবা গণসংযোগসহ কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। এ নিয়মের ব্যত্যয় ঘটায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা তাঞ্জিমা আঞ্জুম সোহানিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তিনি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে আর জড়াবেন না বলে ক্ষমা প্রার্থনা করেছেন। প্রাথমিকভাবে তাকে সতর্ক করা হয়েছে। তবে ভবিষ্যতে যদি পুনরায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে, তাহলে নির্বাচনী আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনের আরও কঠোর অবস্থান প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork