1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব — লায়ন গনি মিয়া বাবুল - dailydeshkantha
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ১০:৪৫|
শিরোনামঃ
ইরানের ড্রোন হামলায় আবু ধাবির শিল্প নগরীতে ভয়াবহ আগুন শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভারতকে এড়াতে হবে এই ৩ ভুল ইন্ডাস্ট্রিটা ডাস্টবিন, নোংরামি শুরু হয়েছে : অপু বিশ্বাস আমরা ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাশুল গুণতেই হবে : ইরান জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মমিনুর রশিদ শাইন আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত ইফতারে খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪

অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব — লায়ন গনি মিয়া বাবুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ৬, ২০২৬,
  • 76 Time View

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে ইসমাইল হোসেন ফাউন্ডেশন। শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার টেপির বাড়ি এলাকার কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আব্দুল রাজ্জাক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম মহাসচিব ডা. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক অধ্যক্ষ মো. রিপন মিয়া, প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে মাওলানা আরিফুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সভাপতির বক্তব্যে লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। মানুষের প্রকৃত পরিচয় তার কর্মের মধ্যেই প্রতিফলিত হয়। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানবকল্যাণে এগিয়ে আসা।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে বৈষম্য কমবে এবং মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork