1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ইরানের ড্রোন হামলায় আবু ধাবির শিল্প নগরীতে ভয়াবহ আগুন - dailydeshkantha
১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:৩৭|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

ইরানের ড্রোন হামলায় আবু ধাবির শিল্প নগরীতে ভয়াবহ আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬,
  • 359 Time View

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওই হামলায় আবু ধাবির একটি শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইরানের ড্রোন হামলায় আবু ধাবির রুবাইস শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শিল্পাঞ্চলের একটি ভবনে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছে আমিরাত কর্তৃপক্ষ।

আবু ধাবির গণমাধ্যম বিষয়ক কার্যালয় বলেছে, ড্রোন হামলার কারণ রুবাইস শিল্পাঞ্চলে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ। তবে আমিরাতের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গণমাধ্যম কার্যালয় বলেছে, রুয়াইস ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি স্থাপনায় ড্রোন হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া হামলায় কোনও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কোনও তথ্য জানানো হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির বিভিন্ন এলাকায় মঙ্গলবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে।

ইরানি হামলা মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানিয়েছে দেশটির এই মন্ত্রণালয়। ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিনই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্বার্থ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইরানি সামরিক বাহিনী।

এসব হামলায় কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইনে কয়েকজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। হতাহতদের মধ্যে বাংলাদেশি প্রবাসীরাও রয়েছেন।

সূত্র: এএফপি, আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork