1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সফলতার একমাত্র হাতিয়ার শিক্ষা: ফাহমিদা হক এমপি - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৬:৪৭|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

সফলতার একমাত্র হাতিয়ার শিক্ষা: ফাহমিদা হক এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬,
  • 65 Time View

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন, মানুষের জীবনে শিক্ষা ছাড়া প্রকৃত সফলতা অর্জন সম্ভব নয়। শিক্ষার আলোয় আলোকিত করতে হবে আগামী প্রজন্মকে। শিক্ষা মানুষের আত্মনির্ভরশীলতার পথ খুলে দেয়। দরিদ্র পরিবারের সন্তানও শিক্ষার মাধ্যমে নিজের ও পরিবারের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে।

বুধবার দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাহমিদা হক বলেন, “আমি চাই তোমরা মনোযোগ দিয়ে ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের মতো আমিও একসময় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলাম। এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে অনেকেই আজ দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। তোমাদের পড়াশোনার জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন, আমি তা করার চেষ্টা করব।”

তিনি বলেন, দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের মাঠটি খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিদ্যালয়ে একটি ক্যান্টিন নির্মাণ করে দেওয়ার কথাও জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, “তোমাদের কাছে আমাদের একটাই চাওয়া—তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এবং ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।”

অনুষ্ঠানে বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাজনাবো ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বেনুজীর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আবু তাহের, বেলাবো উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, আলোর প্রতীক সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাহফুজ রায়হান রাজু, বাজনাবো ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, দক্ষিণধুরু সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আজিজুল হক ভূইয়া, বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. ওসমান মোল্লা, সদস্য মো. শাকিল মিয়া এবং বাজনাবো ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক হোসেন প্রধান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork