1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৬:৪৮|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬,
  • 41 Time View

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার সুদরানা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় সুদরানা সড়কের পাশের খাসজমি, সুদরানা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠের আশপাশ, সুদরানা ক্লাব, উপজেলা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ৪৭৫টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।

রোপণ করা চারার মধ্যে রয়েছে ২০০টি মেহগনি, ৫০টি পেয়ারা, ৫০টি অর্জুন, ৫০টি জলপাই, ৫০টি সুপারি, ২০টি নিম, ২০টি আমলকি, ৫টি তেঁতুল, ৫টি চালতা, ৫টি কৃষ্ণচূড়া, ৫টি বকুল, ৫টি জারুল, ৫টি শিমুল ও ৫টি শিশু গাছ।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও রোপণ করা চারার পরিচর্যা অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী এবং স্থানীয় আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork