স্টাফ রিপোর্টার : নবগঠিত বগুড়া মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কমিটির নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন।
মাজার জিয়ারত শেষে সংগঠনের নেতৃবৃন্দ মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মী ও দেশবাসীর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করা হয়।
মাজার জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় সভাপতি নাহার গুলনাহার ইভা, সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর, সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মমিনুর রশীদ শাইন, রাজশাহী বিভাগীয় সভাপতি আরমান আলী, দপ্তর সম্পাদক সিয়াম পাটোয়ারী, বগুড়া মহানগর সভাপতি সুলতান আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার কনক, সহ-সভাপতি গুলজার আলী, যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান পিরু, সাংগঠনিক সম্পাদক সোলাইমান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, কোষাধ্যক্ষ মনির উদ্দিন শিপু, দপ্তর সম্পাদক মোসাদ্দেক আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মমিনুর রশীদ শাইন।
দোয়া ও মোনাজাত শেষে নবগঠিত বগুড়া মহানগর জিসাস কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী মূল্যবোধ ও সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার বিষয়ে তারা গুরুত্বারোপ করেন।