1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মাদক প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে: শেখ রেজাউল ইসলাম এমপি - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৬:৪৭|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

মাদক প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে: শেখ রেজাউল ইসলাম এমপি

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ৪, ২০২৬,
  • 77 Time View

মো. আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু।

তিনি বলেন, ‘মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে। মাদক কারবারি ও মাদকসেবীরা সমাজের শত্রু। যেকোনো মূল্যে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

রোববার আত্রাই থানা আয়োজিত মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ হলরুমে এ সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

শেখ রেজাউল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা—মাদকের সঙ্গে কোনো আপস নয়। তাই মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হলে দেশও এগিয়ে যাবে।’

সাইবার অপরাধের বিষয়ে সতর্ক করে এমপি বলেন, নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের সাইবার অপরাধ ও সামাজিক অপরাধ থেকে দূরে থাকতে হবে। প্রযুক্তির অপব্যবহার না করে এর ইতিবাচক দিক কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট ও সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন।

সভায় আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল ও আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

এর আগে শেখ রেজাউল ইসলাম রেজু নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রাণীনগর ও আত্রাই অংশে নিজস্ব অর্থায়নে নির্মিত দুটি পুলিশ বক্স উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork