1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৬:৪৫|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১০, ২০২৬,
  • 33 Time View

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শিশুদের কল্যাণে অনুদান সংগ্রহ সহজ করতে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে চুক্তি করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। এ উদ্যোগের ফলে বিকাশ অ্যাপ ব্যবহার করে সহজেই শিশুদের সহায়তায় অনুদান দিতে পারবেন গ্রাহকেরা। পাশাপাশি বিকাশের অফলাইন মার্চেন্ট নেটওয়ার্কের মাধ্যমেও অনুদান দেওয়ার সুযোগ থাকছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি অনুযায়ী, বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ অপশন থেকে ইউনিসেফ নির্বাচন করে সরাসরি অনুদান পাঠানো যাবে। এ ছাড়া দেশজুড়ে বিকাশের বিস্তৃত অফলাইন মার্চেন্ট নেটওয়ার্ক ব্যবহার করেও শিশুদের সহায়তায় অর্থ দেওয়া যাবে।

ইউনিসেফের প্রাইভেট ফান্ডরাইজিং অ্যান্ড পার্টনারশিপের বৈশ্বিক পরিচালক কারলা হাদ্দাদ মারদিনি বলেন, বিকাশের মতো জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে সহজে ও নিরাপদে যুক্ত হওয়া সম্ভব হবে। এর ফলে শিশুদের কল্যাণে তহবিল সংগ্রহের পরিধি বাড়বে।

তিনি বলেন, শিশুদের সুস্থভাবে বেঁচে থাকা, মানসম্মত শিক্ষা লাভ এবং পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ইউনিসেফ কাজ করছে। এ উদ্যোগের মাধ্যমে আরও বেশি শিশুর কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। অনুদানের পরিমাণ ছোট হলেও তা একটি শিশুর জীবন পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর বলেন, সমাজের সামগ্রিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখাই বিকাশের অন্যতম লক্ষ্য। ডিজিটাল অনুদান প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকেরা পছন্দের প্রতিষ্ঠানে সহজে অনুদান দিতে পারছেন। ইউনিসেফের সঙ্গে এই অংশীদারত্ব শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।

কারলা হাদ্দাদ মারদিনি ও কামাল কাদীরের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় বিকাশ অ্যাপের ডোনেশন বিভাগে ইউনিসেফের কার্যক্রম স্থায়ীভাবে যুক্ত থাকবে। এর মাধ্যমে অনুদান সংগ্রহের পাশাপাশি শিশু অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং শিশুদের কল্যাণে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করার সুযোগ তৈরি হবে।

সূত্র: বিকাশের সংবাদ বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork