1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৬:৪৮|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১০, ২০২৬,
  • 43 Time View

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগব্যবস্থার ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকটি অঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতিকে বড় ধরনের দুর্যোগ হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। তবে প্রাথমিক প্রতিবেদনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী পানামা সিটি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে হেরেরা প্রদেশের পিতালেজো আরিবা এলাকায়। ভূপৃষ্ঠের প্রায় ১২ দশমিক ৫ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।

প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৮ দশমিক ০ বলে ধারণা করা হলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ৭ নির্ধারণ করা হয়। প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়। দেশটির ভূবিজ্ঞান ইনস্টিটিউট ৮০টির বেশি পরাঘাতের তথ্য জানিয়েছে। এর মধ্যে একটির মাত্রা ছিল ৬-এর বেশি।

ক্ষতিগ্রস্ত তিন প্রদেশ, বিচ্ছিন্ন জনপদ

পানামার স্বাস্থ্যমন্ত্রী ফার্নান্দো বয়েড জানিয়েছেন, হেরেরা, কোকলে ও লস সান্তোস প্রদেশে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। সড়ক যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় লস সান্তোস প্রদেশের টোনোসি শহরটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিনি বলেন, স্থলপথে সেখানে পৌঁছানো সম্ভব না হওয়ায় আকাশপথে যাওয়ার চেষ্টা চলছে।

প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো বলেন, ‘আমরা একটি বড় ধরনের দুর্যোগের মুখোমুখি হয়েছি।’ রাজধানীসহ বিভিন্ন এলাকায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য প্রভাব পড়েছে বলেও জানান তিনি।

বহুতল ভবন থেকে ছুটে বের হন বাসিন্দারা

ভূমিকম্পের সময় পানামা সিটির বহুতল ভবনগুলো থেকে আতঙ্কিত মানুষ দ্রুত বাইরে বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনের ছাদের সুইমিং পুল থেকে পানি উপচে পড়তে দেখা গেছে। পানামা খালের ওপর একটি সেতুও কম্পনে কাঁপতে দেখা যায়। তবে ওই সেতুতে যান চলাচল অব্যাহত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৪৬ বছর বয়সী সালোমন অ্যান্ডিয়ন এএফপিকে বলেন, কম্পন ছিল অত্যন্ত শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। আলমারি, বিছানা ও রান্নাঘরের ভারী জিনিসপত্র কাঁপছিল। পরাঘাতের আশঙ্কায় তাঁকে ১৫ তলা ভবন থেকে দ্বিতীয়বারের মতো বেরিয়ে আসতে হয়।

কোকলে প্রদেশের পেনোনোমে শহরের এক দোকানকর্মী জুয়ানা আলভিও বলেন, এমন ভয়াবহ অভিজ্ঞতা তাঁদের আগে হয়নি। ভূমিকম্পের সময় তাঁর মেয়ে স্কুলে আটকা পড়েছিল।

বিমানবন্দর বন্ধ, সুনামি সতর্কতা প্রত্যাহার

ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানামা সিটির আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কয়েকটি ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এদিকে, ভূমিকম্পের পর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযোগকারী গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হয়নি।

প্রতিবেশী কলম্বিয়া, ইকুয়েডর ও গুয়াতেমালা পানামার প্রতি সংহতি প্রকাশ করেছে এবং সহায়তার প্রস্তাব দিয়েছে।

সূত্র: এএফপি, এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork