1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক - dailydeshkantha
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:১১|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ৪, ২০২৬,
  • 71 Time View

স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ায় জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের করতোয়া কনভেনশন হলে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি এস এম নূর-ই-আলম সিদ্দিকী পল্লবের সভাপতিত্বে এবং জামিলুর রহমান জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবর রহমান, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সহসভাপতি পরিমল চন্দ্র দাস, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল, প্রধান নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, ডা. মামুনুর রশীদ মিঠু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় বক্তারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত এবং জলেশ্বরীতলা এলাকার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে নবনির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা এমপি বলেন, ‘বগুড়ায় কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চাই না। ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট সব কাজে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

অনুষ্ঠানে জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশীদসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork