1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? - dailydeshkantha
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:১১|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী?

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১০, ২০২৬,
  • 43 Time View

বিনোদন প্রতিবেদক: বিমানে পাশাপাশি আসনে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। তবে নতুন কোনো সিনেমার শুটিং নয়, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতেই একসঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন এই দুই তারকা।

শুক্রবার (৯ অক্টোবর) মিথিলার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানা যায়। বিমানে তোলা ছবির পাশাপাশি অনুষ্ঠানের আনুষ্ঠানিক পোস্টারও শেয়ার করেন তিনি।

ছবির ক্যাপশনে মিথিলা লেখেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’

শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’-এ তাঁর চরিত্রের নাম ছিল আগুন। অন্যদিকে, ওই সিনেমায় এলিনা চরিত্রে অভিনয় করেন মিথিলা। সিনেমার দুই চরিত্রের নাম উল্লেখ করেই নিউইয়র্কে একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়টি জানান অভিনেত্রী।

আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন শাকিব খান। একই মঞ্চে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকেও।

বিমানে পাশাপাশি বসা দুই তারকার ছবি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে আলোচনা চলছে। তবে তাঁদের এই সফরের উদ্দেশ্য সিনেমার শুটিং নয়, বরং নিউইয়র্কের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork