1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের - dailydeshkantha
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:৫৬|

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২৩, ২০২৬,
  • 62 Time View

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। আর বাংলাদেশের এই হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় লাভ হয়েছে ভারতের।

ম্যাকাই টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে ডব্লিউটিসির পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে প্যাট কামিন্সের দল।

দ্বিতীয় টেস্টে হারের পর বাংলাদেশের পয়েন্ট শতাংশ (পিসিটি) ৬৬ দশমিক ৬৭ থেকে কমে ৫৫ দশমিক ৫৬ শতাংশে নেমেছে। তবে বাংলাদেশ এখনো তালিকার চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে ৫৩ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ভারত।

অর্থাৎ দুই দলের ব্যবধান এখন খুবই কম। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে ভারত জয় পেলে বাংলাদেশের ৫৫ দশমিক ৫৬ শতাংশকে ছাড়িয়ে চতুর্থ স্থানে উঠে আসবে।

শীর্ষে অস্ট্রেলিয়া

ম্যাকাইয়ে জয়ের পর অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ বেড়ে ৮০ হয়েছে। ফলে ডব্লিউটিসির ২০২৫-২৭ চক্রে শীর্ষস্থান আরও মজবুত করেছে তারা।

দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা এবং তৃতীয় স্থানে নিউজিল্যান্ড রয়েছে। বাংলাদেশের পরেই অবস্থান ভারতের।

বাংলাদেশের জন্য বড় ধাক্কা

ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছিল এবং পয়েন্ট শতাংশ বেড়ে হয়েছিল ৬৬ দশমিক ৬৭।

কিন্তু ম্যাকাইয়ে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে সেই অবস্থান ধরে রাখলেও পয়েন্ট শতাংশ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে ভারতের সামনে বাংলাদেশকে টপকে চতুর্থ স্থানে ওঠার সুযোগ তৈরি হয়েছে।

এদিকে ডব্লিউটিসির শেষ দুই দল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের ফাইনালে ওঠার সম্ভাবনা কার্যত শেষ। ফলে এখন শীর্ষ দলগুলোর মধ্যে অবস্থান ধরে রাখা এবং ফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াই আরও জমে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork