1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডব , প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত। - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:২৫|

কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডব , প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত।

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
  • 79 Time View
কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডব , প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত।
কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডব , প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত।

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন ও চাঁদ খানা ইউনিয়নে আকস্মিক তান্ডবে দুই ইউনিয়নের তিনটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। আজ রবিবার সকাল ৯’০০ ঘটিকায় সংঘটিত আকস্মিক এ ঘূর্ণিঝড়ে তিনটি গ্রামের প্রায় পাঁচ শতাধিক বাড়ীঘর সম্পুর্ন বিধ্বস্ত হয়ে যায়। এলাকা ঘুরে দেখা গেছে বাড়ীঘর ভেঙ্গে পড়ে আছে, ঘরের চাল উড়ে গেছে, গাছপালা ভেঙে রাস্তা বন্ধ হয়ে আছে। আক্রান্ত এলাকার বাসিন্দা মমিনুর রহমান বলেন, রাত থেকেই গুড়িগুড়ি বৃষ্টি চলছিলো। হঠাৎ সকাল নয়টার দিকে আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং আকস্মিক প্রচন্ড ঘুর্নিঝড়ে এলাকা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। চারিদিকে চিৎকার ও কান্নার রোল পড়ে যায়। দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রীতম সাহা দুর্গত এলাকায় সার্বক্ষনিক অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র জানান, সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৩৮ প্যাকেট শুকনো খাবার, দুইশত পিস কম্বল ও পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালের পক্ষ থেকে জরুরী ঔষধপত্র ও খাবার স্যালাইন পাঠানো হয়েছে।

বিকাল ৩’০০ টার দিকে জেলা প্রশাসক জনাব মো. নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র ঘুর্নিঝড় আক্রান্ত এলাকা পরিদর্শন করেন । এবং দূর্গতদের সর্বাত্মক সহযেগিতার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork