1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ - dailydeshkantha
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:১৯|

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২১, ২০২৬,
  • 56 Time View

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় চীনা দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২০ আগস্ট) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে মতবিনিময়ের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের স্বার্থে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

চীনা দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, বৈঠকে চীন-বাংলাদেশ সম্পর্ক, আন্তঃদলীয় যোগাযোগ ও যুব সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় হয়েছে। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এনসিপিসহ বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতা জোরদারে চীনের প্রস্তুতির কথা জানিয়েছেন।

এনসিপির প্রতিনিধি দলে আরও ছিলেন আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ, পূর্ব এশিয়া ডেস্কের প্রধান মাহবুব আলম, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেস্কের প্রধান নাভিদ নওরাজ শাহ এবং জয়েন্ট চিফ কো-অর্ডিনেটর মঞ্জিলা ঝুমা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork