1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ছন্দে থাকা ভারতের পেসারকে বাদ দিতে বললেন গাভাস্কার - dailydeshkantha
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৪:০৩|
শিরোনামঃ
লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন ইসরায়েলে নির্বাচনের আবহে ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী

ছন্দে থাকা ভারতের পেসারকে বাদ দিতে বললেন গাভাস্কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬,
  • 281 Time View

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের ম্যাচে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে একাদশে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তে ভারতকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। তার বদলে ওয়াশিংটন সুন্দর জায়গা পেয়ে ব্যাটে-বলে ছাপ রাখতে পারেননি, স্বাগতিকরা ম্যাচটি হেরে যায় ৭৬ রানে।

জিম্বাবুয়ের বিপক্ষে পরের ম্যাচ সামনে রেখে ভারতের কিংবদন্তি অধিনায়ক সুনীল গাভাস্কার স্পষ্ট করে জানিয়ে দিলেন, একাদশে ফিরতে হবে অক্ষরকে। আর্শদীপ সিংয়ের জায়গায় তাকে স্থলাভিষিক্ত করার পক্ষে তিনি।

জিওস্টারকে গাভাস্কার বলেছেন, ‘জিম্বাবুয়ের লাইনআপে অনেক বেশি বাঁহাতি ব্যাটার নেই, সেটা মাথায় রেখে আমি অক্ষরকে একাদশে দেখতে চাই। তাকে আর্শদীপ সিংয়ের জায়গায় আনা যেতে পারে।’

চার ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন আর্শদীপ। বল হাতে বেশ ভালো পারফর্ম করছেন তিনি। তাই তাকে বাদ দেওয়া কতটা যৌক্তিক হতে পারে? গাভাস্কার পরক্ষণেই বললেন, ‘হ্যাঁ, আর্শদীপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো বল করেছিল। এমন ভালো ছন্দে থাকা কাউকে পরিবর্তন করা যায় না। সুতরাং হয়তো কোনো পরিবর্তন আসতে যাচ্ছে না, একই দল নিয়ে খেলবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork