1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জাতীয় কবি নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবসে তেজদাসকাঠী কলেজে আলোচনা সভা - dailydeshkantha
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| ভোর ৫:৪৪|

জাতীয় কবি নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবসে তেজদাসকাঠী কলেজে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২৭, ২০২৫,
  • 106 Time View
জাতীয় কবি নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবসে তেজদাসকাঠী কলেজে আলোচনা সভা
জাতীয় কবি নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবসে তেজদাসকাঠী কলেজে আলোচনা সভা

পিরোজপুর অফিস:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে পিরোজপুরের তেজদাসকাঠী কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (২৭ আগস্ট) সকালে কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের পৌরনীতি বিভাগের সিনিয়র প্রভাষক শিউলি খানম, রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক সুদেব কুমারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনা সভায় শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “নজরুল আমাদের সাহস জোগান। তাঁর কবিতা ও গান আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দেয়।” সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “নজরুল কেবল বিদ্রোহের কবিই নন, তিনি ছিলেন সাম্য, মানবতা ও ভালোবাসার কবি। তাঁর সাহিত্য আমাদের স্বাধীনতা, ন্যায় ও সত্যের পথে চলার অনুপ্রেরণা দেয়। তরুণ প্রজন্মকে নজরুলের রচনা থেকে শিক্ষা নিতে হবে, কারণ তাঁর কবিতা ও গান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং অসাম্প্রদায়িক চেতনার পক্ষে এক অটল ভিত্তি তৈরি করে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork