1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জামালপুরে সদর নির্বাচন চেয়ারম্যান হিসেবে শফিকে দেখতে চান সাধারণ মানুষ - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৫৩|

জামালপুরে সদর নির্বাচন চেয়ারম্যান হিসেবে শফিকে দেখতে চান সাধারণ মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ৪, ২০২৬,
  • 62 Time View

মোঃ রাকিব হাসান ,জামালপুর: জামালপুর সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোঃসফিউর রহমান শফিকে দেখতে চান সাধারণ ভোটারদের একটি বড় অংশ। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এমন মতামত পাওয়া গেছে।
ভোটারদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় মোঃ সফিউর রহমান শফি এলাকায় পরিচিত মুখ। অসহায় মানুষের পাশে দাঁড়ানো,শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা এবং তরুণদের সংগঠিত করার উদ্যোগ তাঁকে জনপ্রিয় করে তুলেছে বলে দাবি সমর্থকদের।
শহর ও গ্রামাঞ্চলের কয়েকজন বাসিন্দা বলেন,আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। মোঃসফিউর রহমান শফি সেই যোগ্যতা রাখেন বলে আমাদের বিশ্বাস।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে,নির্বাচন ঘনিয়ে এলে প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা,দলীয় সমর্থন ও প্রচার-প্রচারণার ওপরই মূলত নির্ভর করবে চূড়ান্ত পরিস্থিতি। নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে।
এ বিষয়ে মোঃসফিউর রহমান শফি বলেন,সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। দল ও জনগণ চাইলে আমি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করতে প্রস্তুত।
উল্লেখ্য,জামালপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব-নিকাশ। সাধারণ মানুষের প্রত্যাশা—যোগ্য নেতৃত্বের মাধ্যমে সদর উপজেলার উন্নয়ন আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork