1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
টেকনাফে এপিবিএনের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার - dailydeshkantha
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ২:৪৪|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

টেকনাফে এপিবিএনের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫,
  • 88 Time View
টেকনাফে এপিবিএনের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার
টেকনাফে এপিবিএনের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ১১ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

 

এপিবিএন জানায়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতের দিকে ক্যাম্প এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এই অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, তিন রাউন্ড রাইফেলের গুলি, একটি লোহার তলোয়ার, কাঠের বাটযুক্ত রামদা ও চাকু, একটি স্কয়ারবার অস্ত্র এবং একটি লোহার ছুরি উদ্ধার করা হয়।

 

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—আব্দু রশিদ (২৪), নুরুল আমিন (৩০), পেঠান আলী (২৩), মো. সুলতান (২৬), আবুল হাসিম (২৪), মো. সলিম (২৪), মো. শরিফ (২১), মো. ফারুক (২০), ওমর ফারুক (২১), বিবি আয়েশা (২০) ও বিবি ছারা (১৮)। তারা সবাই নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

 

এপিবিএনের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে যে তারা প্রায় ৪০-৪৫ জন সহযোগীকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। অভিযানের সময় অন্যান্য ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও লাঠিসোটা নিক্ষেপ করে আসামিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। তবে দ্রুত ফোর্স পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

পরে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত অস্ত্র টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে—অস্ত্র আইন ১৮৭৮ ও দণ্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারায়।

বর্তমানে ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অজ্ঞাত অন্যান্য ডাকাতদের ধরতে অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে এপিবিএন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork