1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ট্রাম্পের হরমুজ অবরুদ্ধের নির্দেশ সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত - dailydeshkantha
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৪:৩৬|
শিরোনামঃ
লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন ইসরায়েলে নির্বাচনের আবহে ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী

ট্রাম্পের হরমুজ অবরুদ্ধের নির্দেশ সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১২, ২০২৬,
  • 196 Time View

আন্তর্জাতিক ডেস্ক: নিজ দেশের নৌবাহিনীকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১২ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, হরমুজে কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না, কোনো জাহাজ বের হতে পারবে না।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ট্রাম্পের এ নির্দেশ ইঙ্গিত করছে, হরমুজ নিয়ে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবেন।

তবে এখনই তেহরানে বোমাবর্ষণ শুরু হবে এমনটা নয়। তিনি এখন হরমুজ খোলার জন্য আগে হরমুজ বন্ধ করছেন।

আলজাজিরা আরও বলেছে, ট্রাম্প দাবি করেছেন হরমুজ অবরুদ্ধ করতে অন্যান্য দেশও তাদের সঙ্গে যুক্ত হবে। কিন্তু সেগুলো কোন দেশ এটি তিনি স্পষ্ট করেননি।

তবে ট্রাম্প বলেছেন, ইরানে এখনো অবশিষ্ট আছে সেগুলো ধ্বংস করে দিতে তারা পূর্ণ প্রস্তুত। যা নির্দেশ করছে ইরানে হয়ত দ্বিতীয় দফায় হামলা চালাবেন তিনি।

এখন ট্রাম্পের এ সিদ্ধান্ত থেকে যা বোঝা যাচ্ছে, প্রথমে তিনি হরমুজ প্রণালি অবরুদ্ধ করবেন, এরপর ইরানকে অবরোধ ছাড়তে চাপ দেবেন। যদি তারা রাজি না হয় তাহলে হামলা চালানো হবে।

এদিকে ট্রাম্প বলেছেন, হরমুজ থেকে ইরান টোল নেওয়ার যে কথা বলছে সেটি চাঁদাবাজি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যেসব জাহাজ ইরানকে টোল দিয়েছে, সেগুলো আটকানো হবে।

গতকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সরাসরি বৈঠক হয়। কিন্তু এটি ব্যর্থ হয়। এর একদিন পরই ট্রাম্প হরমুজ প্রণালি অবরুদ্ধ করার নির্দেশ দিলেন।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork