1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাইয়ে আয়েশা মসজিদের ভিত্তপ্রস্তর স্থাপন - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| সকাল ৯:১৪|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে আয়েশা মসজিদের ভিত্তপ্রস্তর স্থাপন

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫,
  • 162 Time View
নওগাঁর আত্রাইয়ে আয়েশা মসজিদের ভিত্তপ্রস্তর স্থাপন

মোঃ আব্দুস ছালাম আত্রাই নওগাঁ প্রতিনিধি: ​নওগাঁর আত্রাইয়ে আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে নিউইয়র্ক প্রবাসী আশা কবিরের নিজ অর্থায়নে ২কোটি টাকা ব্যয়ে আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ​শুক্রবার (২৪ অক্টোবর) বৈকাল সাড়ে ৪টায় সাহাগোলা রেল-স্টেশনের পশ্চিম পাশে অবস্থিত আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলমগীর কবির ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো.আলমগীর কবিরের মেয়ে এবং নিউইয়র্ক প্রবাসী আশা কবির।
​তিনি বলেন, আমার মরহুম দাদীর নামে এই মসজিদটি স্থাপন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই কাজটি আমার জীবনে এক বিশেষ মুহূর্ত। আমি আশা করি,এই মসজিদ কেবল একটি ইবাদতের স্থান হবে না,এটি অত্র এলাকার মানুষের মিলনকেন্দ্র হয়ে উঠবে। আমার বাবা এবং ফাউন্ডেশনের সকল সদস্যকে ধন্যবাদ জানাই যারা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন।সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদের এই উদ্যোগকে কবুল করেন। এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোঃআলমগীর কবির। তিনি বলেন,মসজিদ হলো আল্লাহ্‌র ঘর,আর আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন একটি পবিত্র ও বরকতময় কাজ।আমি আমার মেয়ে আশা কবিরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তার এই মহৎ উদ্যোগের জন্য। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নামাজগড় গাউছুল আজম মাদ্রাসার অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মাওলানা মোঃআব্দুল সাত্তার। ​এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের স্থপতি সুজাউল ইসলাম, রানীনগর শেরে বাংলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হোসেন প্রথিক, এ্যাডভোকেট জয়নাল আবেদীন, মোজাহারুল হক, রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,মোঃইয়াকুব আলী মজনু,রাণীনগর মহিলা দলের সভানেত্রী ফাইমা, রেজা দেওয়ান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork