1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারীতে জেলা ছাত্রশিবিরের সভাপতি রেজাউল, সেক্রেটারি আতিক - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:৩৭|

নীলফামারীতে জেলা ছাত্রশিবিরের সভাপতি রেজাউল, সেক্রেটারি আতিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬,
  • 145 Time View

জহুরুল ইসলাম -নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আতিকুজ্জামান আতিক।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জলঢাকা আইডিয়াল কলেজ মিলনায়তনে আয়োজিত সাথী সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন মিলন। জেলা সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সেক্রেটারি মনোনীত করা হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী–৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, ছাত্রশিবিরের রংপুর মহানগরীর সভাপতি আনিছুর রহমান, জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমান, নায়েবে আমীর মো. কামারুজ্জামান, ডিমলা উপজেলা জামায়াতের বায়তুলমাল বিষয়ক সম্পাদক ওয়াহেদুজ্জামান বাবুল এবং ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি জাকির হোসেন রঞ্জু, সাবেক জেলা সভাপতি সাব্বির আহমেদ ও সদ্য বিদায়ী জেলা সভাপতি তাজমুল হাসান সাগর। অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork