1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বেরোবিতে সেন্টার ফর কমিউনিকেশন রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার স্কিলসের যাত্রা শুরু - dailydeshkantha
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১২:০৮|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

বেরোবিতে সেন্টার ফর কমিউনিকেশন রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার স্কিলসের যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫,
  • 119 Time View
বেরোবিতে সেন্টার ফর কমিউনিকেশন রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার স্কিলসের যাত্রা শুরু
বেরোবিতে সেন্টার ফর কমিউনিকেশন রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার স্কিলসের যাত্রা শুরু

বেরোবি প্রতিনিধি পারভেজ হাসান সায়েম:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য যোগাযোগ, গবেষণা এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সেন্টার ফর কমিউনিকেশন রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার স্কিলস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। উদ্বোধনী কার্যক্রম হিসেবে বুধবার (১৩ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রিজিউম ও জব সার্চ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বেলা আড়াইটায় শুরু হওয়া কর্মশালায় ‘নেভিগেটিং দ্য জব মার্কেট: স্মার্ট স্ট্র্যাটেজিস ফর ইফেক্টিভ জব সার্চ’ শীর্ষক সেশন নেন ব্র্যাকের ক্যারিয়ার কাউন্সেলিং স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের অফিসার মো. রাব্বি হাসান। ‘রিজিউম ও সিভি রাইটিং’ কৌশল উপস্থাপন করেন বেরোবির লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম এবং ‘কাভার লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেমস (এটিএস)’ বিষয়ে সেশন নেন কেন্দ্রের পরিচালক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহা. মাহামুদুল হক।

প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেওয়া কর্মশালায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং প্রথম আলোর স্টাফ রিপোর্টার জহির রায়হান জুয়েল। উদ্বোধনী বক্তৃতায় মাহামুদুল হক বলেন, কেন্দ্রটি বেরোবির শিক্ষক ও শিক্ষার্থীদের যোগাযোগ, গবেষণা এবং চাকরির দক্ষতা উন্নয়নের কেন্দ্র হিসেবে কাজ করবে। এখানে সিভি লেখা, চাকরির সাক্ষাৎকার, ইংরেজি ভাষা ও অন্যান্য সফট স্কিল শেখার সুযোগ থাকবে।

কেন্দ্রের মাধ্যমে বছরে প্রায় ২৪টি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে, যা সিভিতে উল্লেখ করা যাবে। ইংরেজি ভাষা শিক্ষা, কলাম লিখন ও সম্পাদনা, সংবাদ উপস্থাপনা, টিভি ও মাল্টিমিডিয়া রিপোর্টিং, সামাজিক মাধ্যম কনটেন্ট তৈরি, ভিডিও এডিটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা, জার্নাল আর্টিকেল ও গ্রন্থ প্রকাশনা ইত্যাদি বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া চাকরি প্রত্যাশীদের জন্য বিশেষজ্ঞ দ্বারা ক্যারিয়ার কাউন্সেলিং এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। সদস্য ও স্বেচ্ছাসেবকরা সকল প্রশিক্ষণ ওয়ার্কশপে অংশ নিতে পারবেন এবং অভিজ্ঞতার সনদ পাবেন, যা চাকরি প্রাপ্তিতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork