1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ব্র্যাক ব্যাংকের বিক্রয় বিভাগে নারী কর্মীদের সাফল্যের রহস্য কী? - dailydeshkantha
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৭:২৪|

ব্র্যাক ব্যাংকের বিক্রয় বিভাগে নারী কর্মীদের সাফল্যের রহস্য কী?

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১১, ২০২৬,
  • 139 Time View

শাহিদা খানম ব্র্যাক ব্যাংকের রিটেইল বিক্রয় বিভাগে কাজ করছেন প্রায় ছয় বছর। এই দীর্ঘ সময়ে সংসার সামলানোর পাশাপাশি ব্যাংকিং পণ্য ও সেবা বিপণনে দেখিয়েছেন অসামান্য দক্ষতা। নিজের মেধা ও পরিশ্রমে তিনি আজ ব্যাংকের সেরা পারফর্মারদের একজন।

শাহিদা বলেন, ব্র্যাক ব্যাংক নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়। ফলে কাজের প্রতি একাগ্রতা বাড়ে এবং পারফরম্যান্সও ভালো হয়।

ব্যাংকটির আরেক বিক্রয় কর্মকর্তা কনিকা আক্তারের মতে, নারীদের প্রচেষ্টার পাশাপাশি ব্র্যাক ব্যাংকের ইতিবাচক ভাবমূর্তি (ব্র্যান্ড ইমেজ) তাঁদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। তিনি বলেন, গ্রাহকরা ব্র্যাক ব্যাংককে দেশের অন্যতম নিরাপদ ব্যাংক মনে করেন। ফলে তাঁদের কাছে গিয়ে ব্যাংকের গ্রহণযোগ্যতা নিয়ে আলাদা করে কিছু বলতে হয় না।

শাহিদা ও কনিকার মতো প্রায় ২০০ নারী কর্মকর্তা বর্তমানে ব্র্যাক ব্যাংকের রিটেইল ও এসএমই বিভাগের অধীনে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম বৃহৎ একটি দক্ষ সেলস টিম পরিচালনা করছে ব্র্যাক ব্যাংক।
সাফল্যের নেপথ্যে সম্মিলিত প্রচেষ্টা ব্র্যাক ব্যাংকের নারী কর্মীরা তাদের সাফল্যের পেছনে সম্মিলিত সহযোগিতার বিষয়টিকেই প্রধান মনে করেন। এসএমই বিভাগে টানা ১২ বছর ধরে কর্মরত উম্মে হাবিবার মতে, নারী কর্মীরা আকর্ষণীয় বেতনের চেয়েও কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সহকর্মীদের সহযোগিতাকে বেশি গুরুত্ব দেন।

তিনি নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, এসএমই বিভাগে যোগ দেওয়ার এক মাস পরই আমাকে মাতৃত্বকালীন ছুটিতে যেতে হয়েছিল। তখন আমার ঊর্ধ্বতন ও সহকর্মীরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা আমার কাজে ফেরার আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়া ব্যাংকের নিজস্ব ডে-কেয়ার সুবিধা থাকায় ছুটির পর নির্বিঘ্নে অফিসের কাজের পাশাপাশি সন্তানের যত্ন নিতে পেরেছি।

রিটেইল বিক্রয় বিভাগের জেবিন আক্তার মৌসুমী বলেন, ব্র্যাক ব্যাংক প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে থাকায় আমরা অধিকাংশ সেবা ডিজিটাল পদ্ধতিতে দিতে পারি। এতে শারীরিক পরিশ্রমের চেয়ে মেধার ব্যবহার বেশি হয়, যা নারীদের সফল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

একই বিভাগের জান্নাতুল ফেরদৌস মনে করেন, আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত তদারকি তাদের ‘কমফোর্ট জোন’ বড় করতে সাহায্য করে।

নেতৃত্বের দৃষ্টিতে নারীদের কাজের ধরন

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মাহীয়ুল ইসলাম নারী কর্মীদের একাগ্রতা ও দক্ষতা বৃদ্ধির স্পৃহাকেই বড় করে দেখছেন। তিনি বলেন, নারী কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে বেশি আগ্রহী থাকেন এবং তাদের মধ্যে কাজ গুছিয়ে করার প্রবণতা বেশি। এছাড়া ব্যাংক থেকে তাঁদের জন্য পরিবহন সুবিধা এবং ‘তারা ফোরাম’ নামে অভিযোগ নিরসন ও পরামর্শের একটি বিশেষ প্ল্যাটফর্ম রাখা হয়েছে।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, নারীদের যোগাযোগ দক্ষতা অনেক ভালো। তারা গ্রাহকদের কেবল সেবাই দেন না, বরং তাদের পারিবারিক ও ব্যবসায়িক পরামর্শক হিসেবেও আস্থার জায়গা তৈরি করতে পারেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। সেই ধারাবাহিকতায় আমরা বিক্রয় বিভাগে নারীদের প্রাধান্য দিচ্ছি। তাদের নিরাপত্তা ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমেই আজ এই সাফল্য আসছে। ভবিষ্যতে আরও বেশি নারী কর্মী নিয়োগের পরিকল্পনা আমাদের রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork