1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ভোলায় এসিল্যান্ডের বদলীর আদেশ প্রত‌্যাহা‌রের দাবী‌তে মানববন্ধনসহ নানান কর্মসূ‌চি - dailydeshkantha
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:১৬|
শিরোনামঃ
অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী

ভোলায় এসিল্যান্ডের বদলীর আদেশ প্রত‌্যাহা‌রের দাবী‌তে মানববন্ধনসহ নানান কর্মসূ‌চি

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫,
  • 334 Time View
ভোলায় এসিল্যান্ডের বদলীর আদেশ প্রত‌্যাহা‌রের দাবী‌তে মানববন্ধনসহ নানান কর্মসূ‌চি
ভোলায় এসিল্যান্ডের বদলীর আদেশ প্রত‌্যাহা‌রের দাবী‌তে মানববন্ধনসহ নানান কর্মসূ‌চি

আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতি‌নিধি: ভোলার বোরহানউদ্দিন উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভু‌মি) মো: মে‌হেদী হাসা‌নের বদলীর আদেশ প্রত‌্যাহা‌রের দাবী‌তে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারক‌লি‌পি প্রদান করা হ‌য়ে‌ছে।

র‌োববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দি‌কে ভোলা জেলা প্রশাসক কার্যালয় চত্ত্ব‌রে এই কর্মসূ‌চি পালন ক‌রেন বোরহানউদ্দিন উপ‌জেলার সর্বস্ত‌রের জনগণ। মানববন্ধন শে‌ষে তারা জেলা প্রশাসক মো: আজাদ জাহা‌নের কা‌ছে স্মারক‌লি‌পি প্রদান ক‌রেন।

মানববন্ধ‌নে এসময় বক্তারা ব‌লেন, বোরহানউদ্দিন উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভু‌মি) মো: মে‌হেদী হাসান একজন সৎ, সাহসী, মান‌বিক জনবন্ধন কর্মকর্তা। তি‌নি গত বছর জুলাই মা‌সে যোগদা‌নের পর থে‌কে ভূ‌মি অ‌ফি‌সে ঘুষ ও অ‌নিয়ম দুর্নী‌তি পু‌রোপু‌রি বন্ধ হ‌য়ে গে‌ছে। ভু‌মি দস‌্যু‌দের দমন ক‌রেন তি‌নি। এছাড়াও তি‌নি গরীব ও অসহায় মানু‌ষের সেবায় সব সময়ই নি‌য়ো‌জিত ছি‌লেন। এবং বোরহানউদ্দি‌নের অবৈধভা‌বে বালু উত্তালন বন্ধ হ‌য়ে‌ছে। বোরহানউদ্দিন উপ‌জেলার একদল কুচ‌ক্রি মহ‌লের ষড়য‌ন্ত্রের কার‌ণে তা‌কে বদলী করা হ‌য়ে‌ছে দাবী ক‌রে তার বদলীর আদেশ দ্রুত প্রত‌্যাহা‌রের দাবী ক‌রেন তারা।

এসময় বক্তব‌্য রা‌খেন, এ‌্যাড‌ভো‌কেট মো: আলী বিশ্বাস, সাংবা‌দিক শিমূল চৌধুরী, ভোলা কলেজের ছাত্র মো: ম‌হিন বিন সাইফুল্লাহ, সাধারণ জনতা দি‌লিপ কুমার দত্ত, মো: হা‌নিফ, জ‌হিরুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork