1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
"সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী শারদীয় দূর্গা মন্দির পরিদর্শনে এ কথা বললেন অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন - dailydeshkantha
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:৪৫|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

“সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী শারদীয় দূর্গা মন্দির পরিদর্শনে এ কথা বললেন অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 176 Time View
"সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী শারদীয় দূর্গা মন্দির পরিদর্শনে এ কথা বললেন অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন
"সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী শারদীয় দূর্গা মন্দির পরিদর্শনে এ কথা বললেন অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন

সাজাদুর রহমান সাজু: ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার সন্ধ্যায় গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন ৩৩ গাইবান্ধা-৫ সাঘাটা ফুলছড়ি আসনের সম্ভাব্য বিএনপি মনোনয়ন।প্রত্যাশী গাইবান্ধা জেলা বিএনপি’র সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি অ্যাডভোকেট নাজেমুল ইসলাম প্রধান নয়ন।

তিনি উত্তম বাজার শারদীয় দুর্গা মন্দির, ডিমলা পদুম শহর সেনপাড়া, মধ্যপাড়া সার্বজনীন, চকদাতিয়া উত্তরপাড়া ও জুমারবাড়ি বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরসহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের বিষয়ে খোঁজখবর নেন এবং সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে তিনি বলেন, “সংখ্যালঘু বলে কিছু নেই — আমরা সবাই বাংলাদেশী।
তিনি আরও জানান, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সাঘাটা ফুলছড়ির সার্বিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।

নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধর্মীয় সম্প্রীতির এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।

এ ছাড়া ও, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখার বাস্তবায়নএবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন।

তিনি বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপির ৩১ দফা কর্মসূচিই একমাত্র পথ। এ সময় তিনি উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন
এবং আগামী নির্বাচন ধানের শীষ প্রতীকের পক্ষে অংশ নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork