1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
হবিগঞ্জে বহু অপকর্মের হোতা চশমা তারেক যৌথবাহিনীর হাতে আটক - dailydeshkantha
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| দুপুর ১২:৩৪|
শিরোনামঃ
নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ ফিলোন এগ্রো এন্ড ফিশারিজ পিএলসির প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩ ডিমলায় প্রেমের মায়া জ্বালে পরে সেনা সদস্যসহ পাঁচ জন আটক নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক চার চেয়ারম্যানের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড় নীলফামারীতে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থীর মতবিনিময় বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ

হবিগঞ্জে বহু অপকর্মের হোতা চশমা তারেক যৌথবাহিনীর হাতে আটক

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 47 Time View
হবিগঞ্জে বহু অপকর্মের হোতা চশমা তারেক যৌথবাহিনীর হাতে আটক
হবিগঞ্জে বহু অপকর্মের হোতা চশমা তারেক যৌথবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহর থেকে আন্তঃবিভাগীয় গাড়ির চোর চক্রের অন্যতম হোতা তারেকুল ইসলাম অলি ওরফে ‘চশমা তারেক’ কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শহরের সিনেমাহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সোপর্দ করা হয় হবিগঞ্জ সদর মডেল থানায়। গ্রেফতারকৃত তারেকুল ইসলাম ওরফে চশমা তারেক (৩২) হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের আ: রহমান মিয়ার ছেলে। সে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার দায়ে, সেনাবাহিনীর অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

 

জানা যায়, হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় তারেকের এটি চশমার দোকান রয়েছে। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে চশমা ব্যবসার আড়ালে গড়ে তোলা হয় চোরাকারবারিদের বিশাল সিন্ডিকেট। দেশের বিভিন্ন স্থানে রয়েছে তার একাধিক প্রশিক্ষিত গাড়ি চোরচক্র। তাদের মাধ্যমে গাড়ি কেনাবেচা করে থাকেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন, তারেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় জি,আর ২২৮/২৪ হবি: মামলার ৯নং আসামী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork