1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
‎হোসেনপুরে বেসরকারি মেধাবৃত্তি অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:১২|

‎হোসেনপুরে বেসরকারি মেধাবৃত্তি অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫,
  • 128 Time View

‎কিশোরগঞ্জ রিপোর্টার: ‎কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় ‘হোসেনপুর বেসরকারি মেধাবৃত্তি অ্যাসোসিয়েশনের’ সার্বিক ব্যবস্থাপনায় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (১৯ ডিসেম্বর) হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত চলে এ পরীক্ষা।
‎এ বৃত্তি পরীক্ষায় উপজেলার ১১টি কিন্ডারগার্টেনের তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থী অংশ নেয়।
‎বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন হোসেনপুর বেসরকারি মেধাবৃত্তি অ্যাসোসিয়েশনের সভাপতি বাকারুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রবিন, আলতাফ হোসেন, কবির আহমেদ প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
‎পরীক্ষা চলাকালীন হোসেনপুর বেসরকারি মেধাবৃত্তি অ্যাসোসিয়েশনের সভাপতি বাকারুল ইসলাম রাসেল বলেন, “কোমলমতি শিশুদের নিয়ে ২০১৭ সাল থেকে এ আয়োজন করে আসছি এবং ভবিষ্যতেও এটি চলমান থাকবে। হোসেনপুর উপজেলায় মেধাবী শিক্ষার্থী তৈরি করতেই আমাদের এ আয়োজন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork