1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
২৮ অক্টোবর ২০০৬ এর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল। - dailydeshkantha
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১০:৩৫|
শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৫৩৯ সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিনাজপুর সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

২৮ অক্টোবর ২০০৬ এর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
  • 194 Time View
২৮ অক্টোবর ২০০৬ এর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

বান্দরবান জেলা সংবাদাতা সাইফুল্লাহ ছিদ্দিকী: ২৮ অক্টোবর-২০২৫ইং বিকাল ৩ ঘটিকার সময় হতে বান্দরবান জেলা জামায়াতের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পৌরসভার উদ্যোগে ঐতিহাসিক ২০০৬ সালের ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল পৌর জামায়াতের আমীর মাও : হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ। তিনি বলেন ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতের জাতীয় নেতাদেরকে হত্যার উদ্দেশ্য জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা দিয়ে হামলা করে অনেক লোক শহীদ ও আহত হয়। উক্ত সন্ত্রাসী হামলার যথাযথ বিচারের জন্য বাংলার মাটিতে আওয়ামী লীগ খুনি সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে ফাঁসি নিশ্চিত করতে হবে এবং আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লার প্রার্থীকে বিজয়ের মাধ্যমে খুনিদের বদলা নিতে হবে।
জেলা নায়েবে আমীর ও বান্দরবান ৩০০ নং আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এড. মুহাম্মদ আবুল কালাম বলেন শেখ হাসিনার নির্দেশেই সেই দিন আওয়ামীলীগ ঢাকায় নিরীহ শান্তি প্রিয় মানুষকে হত্যা করে লাশের উপর নিত্য করেছিল। এই ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়ি পাল্লা মার্কায় সকলের দোয়া ও ভোট কামনা করেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল, জেলা জামায়াতের মিডিয়া ও যুব বিভাগ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, বান্দরবান সদর উপজেলা আমীর এড. মো: সোলাইমান প্রমূখ।
পৌরসভা জামায়াতের সেক্রেটারী এড. শাহনেওয়াজ চৌধুরী সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বান্দরবান পৌর শহর শাখার সভাপতি ওবায়দুল হক, পৌর বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান, ২নং ওয়ার্ড সভাপতি মো : রিয়াজ উদ্দিন, আতিকুর রহমান, শিবির নেতা মেহেদী হাসান ও আলমগীর ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork