1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক চার চেয়ারম্যানের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড় - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:৪২|

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক চার চেয়ারম্যানের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড়

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ১২, ২০২৬,
  • 108 Time View

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির চারজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপিতে যোগদান করেছেন। রোববার এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নীলফামারী-০২ আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন। তিনি নবাগত নেতাদের ফুলের মালা দিয়ে স্বাগত জানান।

বিএনপিতে যোগদানকারীরা হলেন, নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ও কুন্দপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান চৌধুরী, জাতীয় পার্টির সাবেক নেতা ও খোকশাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসফাউদৌলা সিদ্দিকী খোকন এবং চড়াইখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিক বসুনিয়া।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনপ্রতিনিধিদের এই যোগদান তৃণমূলে দলকে আরও সুসংগঠিত করবে।’
নবাগত চেয়ারম্যানরা তাদের বক্তব্যে বলেন, বিগত দিনে যে প্রত্যাশা নিয়ে যাদের পক্ষে কাজ করেছি তারা আমাদের এ প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতেই বিএনপিতে যোগ দিয়েছি।
জেলা বিএনপির নেতারা জানান, বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল। এর আগেও প্রায় এক হাজার হিন্দু সম্প্রদায় দলে যোগদান করেছে। ভবিষ্যতে আরও জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বিএনপিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছেন। এতে নীলফামারী জেলায় দলীয় কর্মকাণ্ড নতুন গতি পাবে বলে তারা মনে করছেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, যোগদানকারীরা দীর্ঘদিন আওয়ামী লীগের ছায়াতলে থেকে রাজনীতি করেছেন। রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতেই তারা বিএনপিতে আশ্রয় নিয়েছেন। অনেকেই মন্তব্য করছেন, রাজনৈতিক দুর্দিন এলে তারাই আবার দল ছেড়ে পালাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork