1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ইন্ডাস্ট্রিটা ডাস্টবিন, নোংরামি শুরু হয়েছে : অপু বিশ্বাস - dailydeshkantha
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪৩|
শিরোনামঃ
ইরানের ড্রোন হামলায় আবু ধাবির শিল্প নগরীতে ভয়াবহ আগুন শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভারতকে এড়াতে হবে এই ৩ ভুল ইন্ডাস্ট্রিটা ডাস্টবিন, নোংরামি শুরু হয়েছে : অপু বিশ্বাস আমরা ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাশুল গুণতেই হবে : ইরান জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মমিনুর রশিদ শাইন আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত ইফতারে খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪

ইন্ডাস্ট্রিটা ডাস্টবিন, নোংরামি শুরু হয়েছে : অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৮, ২০২৬,
  • 31 Time View

বিনোদন ডেস্ক: সম্প্রতি একটি পোশাকের দোকানের ফিতা কাটতে এসে নজর কেড়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এদিন হালকা গোলাপি লেহেঙ্গা পড়ে নজর কাড়েন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় এমনটাই। অনুষ্ঠানে পোশাকের পছন্দ থেকে শুরু করে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে খোলামেলা কথা বলেন নায়িকা।

নিজের পোশাক নির্বাচন প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, তিনি সবসময় হালকা রঙের পোশাক বেশি পছন্দ করেন। যদিও তার অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমার সময় তাকে নিয়মিত লাল শাড়িতে দেখা যেত, তবে ব্যক্তিগত পছন্দের তালিকায় হালকা রঙই এগিয়ে।

নিজের বিয়ের পোশাক নিয়েও স্মৃতিচারণ করেন এই নায়িকা। বলেন, লেহেঙ্গা পরেছিলাম, রঙ ছিল হালকা। তবে ব্লাউজটি ছিল রঙিন।

শাকিব খানের পছন্দে এই পোশাক কি না- এমন প্রশ্নের জবাবে হেসেই উত্তর দেন অপু। বলেন, এটা আমি আসলে জানতাম না। আমি যখন দেখেছি, তখন মনে হয়েছে সে হয়তো পছন্দ করেছে।

ব্যক্তিগত ব্যবসার প্রসঙ্গেও কথা বলেন অপু বিশ্বাস। নিজের পার্লার ব্যবসা নিয়ে সামাজিক মাধ্যমের নানা আলোচনা ও সমালোচনার জবাবে তিনি জানান, মালিক হিসেবে তিনি পার্লারে গিয়ে নিজে কাউকে ফেসিয়াল করান না বা সরাসরি সার্ভিস দেন না। তবে তার প্রতিষ্ঠানে কয়জন ফেসিয়াল করালেন বা কী হচ্ছে, সে বিষয়ে তিনি পূর্ণ খবর রাখেন।

অপু বিশ্বাস বলেন, আমি আমার পার্লারে গিয়ে নিশ্চই আমি সার্ভিস দিই না, কাউকে ফেসিয়াল করাই না। বাট আই নো যে আমার ফেসিয়াল কয়জনের হয়েছে। তো এরকম অশিক্ষিতের মত অনেকেই আসলে উত্তর দিয়ে বসে। তো ঐ জায়গা থেকে আমি বলব যে আমি সোশ্যাল মিডিয়াতে ওভাবে দেখা হয় না, আমি বরাবরও বলে আসছি এখনও বলছি। বাট আমি যত খবর পাই, শুনি, ডিসিশন দেই, বলি এভাবেই।

ইন্ডাস্ট্রিজের তিক্ততা নিয়েও কথা বলেন অপু বিশ্বাস। বলেন, আসলে আমি ২০০৭-২০০৮ এ যখন ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন একটা ফুল ফেইজের চলচ্চিত্র আপনারা দেখেছেন। এবং সেখান থেকেও কিন্তু আপনারা ভক্ত হিসেবে সৃষ্টি হয়েছেন। এরপর একটা সময়ে, ২০১৬ তে এত নোংরামি শুরু হয়ে গেছে, মানে একটা ডাস্টবিন তৈরি হয়েছে ইন্ডাস্ট্রি। পক্ষ-বিপক্ষ থাকবে। বলিউড নেই? হলিউড নেই? টলিউড তো পাশেই। সেখানে সবাইকে নিয়েই কাজ করা হয়। কিন্তু এটা (ঢালিউড) ডাস্টবিন ছাড়া কিছুই না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork