1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ইফতারে খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ - dailydeshkantha
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪৯|
শিরোনামঃ
ইরানের ড্রোন হামলায় আবু ধাবির শিল্প নগরীতে ভয়াবহ আগুন শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভারতকে এড়াতে হবে এই ৩ ভুল ইন্ডাস্ট্রিটা ডাস্টবিন, নোংরামি শুরু হয়েছে : অপু বিশ্বাস আমরা ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাশুল গুণতেই হবে : ইরান জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মমিনুর রশিদ শাইন আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত ইফতারে খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪

ইফতারে খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ৭, ২০২৬,
  • 40 Time View

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ইফতারের সময়ে খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে দেওয়া কীটনাশক পান করে একই পরিবারের চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলাহাটির চৌকিদার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন- চিলাহাটি চৌকিদার মোড় এলাকার বাসিন্দা আলম মিয়া (৪২) তার স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তাদের সন্তান ফাহিম ইসলাম (৭) ও স্বাধীন মিয়া (১৭)।

স্থানীয় ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তারা ইফতারের সময়ে কৃষি জমিতে দেওয়া কীটনাশক খাবার স্যালাইন ভেবে পানিতে গুলিয়ে পান করেন। কিছুক্ষণ পরে তাদের শরীরে বিষক্রিয়া শুরু হলে ছটফট করতে থাকেন। এসময়ে তাদের আশপাশের লোকজন ছুটে এসে তা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

স্থানীয় বাসিন্দা সিফাতুর রহমান বলেন, ইফতারের সময়ে তাদের বাড়ি থেকে শব্দ শুনতে পাই। পরে তাদের বাড়িতে গিয়ে দেখি তারা মাটিতে গড়াগড়ি করছেন। পাশে দেখি কৃষি জমিতে দেওয়া কীটনাশকের প্যাকেট পড়ে আছে। পরে তারা বলে স্যালাইন ভেবে সেটি পানিতে গুলিতে খেয়েছে। তখন ফায়ার সার্ভিসকে কল করি তারা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এবিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা মো আইনুল হক বলেন, খাবার স্যালাইন ভেবে একই পরিবারের চারজন কীটনাশক পানিতে গুলিয়ে পান করেন৷ তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork