জহুরুল ইসলাম নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার আয়োজনে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত।
শনিবার (৭-ই মার্চ )নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আইডিয়াল কলেজ হল অডিটোরিয়ামমে ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আতিকুজ্জামান আতিক এর সঞ্চলনায় উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নীলফামারী জেলা সভাপতি ও জলঢাকা আইডিয়াল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যাক্ষ প্রভাষক মনিরুজ্জামান জুয়েল।
আলোচনায় সভায় প্রধান অতিথি মনিরুজ্জামান জুয়েল ঐতিহাসিক বদর এর উপর আলোচনা করেন, বদর থেকে শিক্ষা নিয়ে মুসলিমদের জীবন পরিচালনা করার আহবান করেন।
পরিশেষে দোয়া ও ইফতার করার মাধ্যমে অনুষ্ঠিত শেষ হয়।