1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
গাইবান্ধায় জেল হাজতে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:০৭|

গাইবান্ধায় জেল হাজতে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫,
  • 71 Time View
গাইবান্ধায় জেল হাজতে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু
গাইবান্ধায় জেল হাজতে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

বাবুল রহমান রবিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৮) নামের এক হাজতির জেলা কারাগারে মৃত্যু হয়েছে। ২১ সেপ্টেম্বর রবিবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ হাসপাতালে রয়েছে।

 

ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।নিহত সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুন্না জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা এবং কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।পরিবারের অভিযোগ, দীর্ঘদিন নানা রোগে ভুগলেও তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

 

কারাগারে নেওয়ার পর তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি এবং সেখানে নির্যাতন চালানো হয়েছে। এ কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।এ বিষয়ে গাইবান্ধা কারাগারের জেলার আতিকুর রহমান গণমাধ্যমে বলেন, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে। চলতি মাসের ২ তারিখে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

 

রবিবার রাত সোয়া ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি প্রেশার, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তবে কারাগারে তার চিকিৎসার বিষয়ে কোনও অবহেলা ছিল না বলেও দাবি করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork