নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত ফুটবল মাঠে দাঁড়িপাল্লা মার্কার এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জননেতা মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, সংসদ সদস্য প্রার্থী নীলফামারী-৩ (জলঢাকা)। তিনি তার বক্তব্যে গণমানুষের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার কথা তুলে ধরেন। দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
জনসভায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই জনসমাবেশ প্রমাণ করে জলঢাকাবাসী পরিবর্তন ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ।
শেষে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে জনসভা সম্পন্ন হয়।