মোঃমামুন নীলফামারী প্রতিনিধি: আসন্ন ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৭ জানুয়ারী নীলফামারীর ডিমলা উপজেলা ঝুনাগাছ চাপানী ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা আমিনুর রহমান সভাপতি ঝুনাগাছ চাপানী ইউনিয়ন শাখা।
প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সংসদ সদস্য পদ প্রার্থী নীলফামারী-১
বিশেষ অতিথি অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান উপজেলা আমীর ডিমলা,প্রভাষক মাওলানা কাজী হাবিবুর রহমান, মাওলানা কাজী রুকনুজ্জামান বকুল সহ ঝুনাগাছ চাপানী ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাপানী বাজারের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে।
বক্তারা বলেন ডোমার ডিমলায় উন্নয়ন করতে হলে ন্যায় ইনসাফের কোন বিকল্প নাই। নীলফামারী -১ আসনে জামায়াতে ইসলামীর দাড়ীপাল্লা মনোনীত পদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে শাসক নয়,সেবক হিসেবে দাড়ি পাল্লা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এবারে জামায়াতে ইসলামীর ভোট গনোজোয়ারে পরিনত হয়েছে। জামায়াতে ইসলামী হলো একটি ন্যায়নিতীর সংগঠন, এখানে দুর্নীতির কোন স্থান নাই। আল্লাহর আইন চালু করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে দাড়ি পাল্লা বিজয়ের জন্য কাজ করতে হবে। সঞ্চালনায়,মাওলানা আজিজুল ইসলাম সেক্রেটারি ঝুনাগাছ চাপানী ইউনিয়ন শাখা। আয়োজনে, ঝুনাগাছ চাপানী ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা নীলফামারী।