1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ডিমলায় শহীদ আ. আজিজ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:১৭|

ডিমলায় শহীদ আ. আজিজ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫,
  • 207 Time View

জহুরুল ইসলাম: যুবকদেরকে জনসম্পদে পরিণত করা এবং মাদকাসক্তি থেকে বিরত রাখার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা নাউতারা ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ২১ নভেম্বর সাতজান তিন প্রতিষ্ঠান স্কুল মাঠে শহীদ আ. আজিজ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

​টুর্নামেন্টের ফাইনালে গোলমুন্ডা ফুটবল একাডেমিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে সাতজান ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
​নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

প্রধান অতিথির আলোচনায় আব্দুস সাত্তার বলেন আজকের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৯তম শহীদ আ. আজিজের স্মরণে। তিনি ন্যায় ইনসাফ কায়েম করার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন।

ন্যায় ও ইনসাফ কায়েমের জন্য শহীদ আ. আজিজ নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। তার আদর্শকে ধারণ করে আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের পক্ষে থাকার জন্য তিনি যুব সমাজকে আহ্বান জানান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির নীলফামারী জেলা সেক্রেটারি রেজাউল করিম। তিনি বলেন,
বর্তমান সমাজে দুইটি ব্যাধি ব্যাপক আকার ধারণ করেছে। যুবকরা মাদকাসক্ত হচ্ছে এবং মোবাইলের অপব্যবহার করে অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে।” তিনি যুবকদের এসব মারাত্মক ব্যাধি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

​অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও. মজিবুর রহমান (থানা আমীর, ডিমলা উপজেলা), হাবিবুর রহমান (নায়েবে আমির), রোকনুজ্জামান (থানা সেক্রেটারি), ওয়াহেদুজ্জামান বাবুল (বায়তুলামা সেক্রেটারি), জাহিদুল ইসলাম (সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন ডিমলা উপজেলা)।
​উক্ত ফাইনাল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন মাওলানা তইবুল ইসলাম। উদ্বোধক ছিলেন মঈনুল ইসলাম। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক (আমীর, নাউতারা ইউনিয়ন)। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান ও হামিদুর রহমান।
​আয়োজক: যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাউতারা ইউনিয়ন শাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork